আজ আমরা বাংলা বানানের প্রাথমিক কিছু নিয়ম আলোচনার চেষ্টা করবো।
শনিবার, ১২ নভেম্বর, ২০২২
বাংলা বানানের প্রাথমিক নিয়ম
সোমবার, ২৯ আগস্ট, ২০২২
রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
পাসওয়ার্ড হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার কিছু টিপস
* বেশিরভাগ ক্ষেত্রেই পাসওয়ার্ড মিনিমাম ৬ কারেক্টারের হতে হয়। মিনিমাম ১০ কারেক্টার ব্যবহার করুন। VIDEO* পাসওয়ার্ডে ইংরেজীর পরিবর্তে বাংলা শব্দ বা বাক্য ব্যবহার করুন। যেমন “প্রেমের নাম বেদনা” ইংরেজীতে লিখলে premernambedona হয় যা ১৬ কারেক্টারের। এটা আপনার মনে রাখতে তেমন কষ্ট হবেনা কিন্তু চট করে কেউ দেখে ফেললে ও তার পক্ষে মনে রাখা কষ্টকর হয়ে যাবে। কারন সে ইংরেজী অক্ষর হিসেবেই এটা মনে রাখার চেষ্টা করবে। হ্যাকাররা অনেক সময় কি লগিং সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যার পিসিতে ইনস্টল থাকলে কিবোর্ডের প্রতিটি স্ট্রোক সে রেকর্ড করে নেয়। সাইবার ক্যাফেগুলোতে এই সমস্যা বেশি হয়। এটা থেকে বাঁচার জন্য আগের টিপসটাকে একটু মডিফাই করে ব্যবহার করতে পারেন। যেমন: আপনার পাসওয়ার্ড যদি blog হয় আপনি লিখুন bhalogor এরপর মাউস দিয়ে ha হাইলাইট করে রাইট ক্লিক দিয়ে ডিলিট করে দিন। এবার or হাইলাইট করে রাইট ক্লিক দিয়ে ডিলিট করে দিন। এভাবে কি লগার কে ধোঁকা দেওয়া সম্ভব। আরো একটা পদ্ধতি আছে যা পরবর্তী ব্লগে বিস্তারিত বলছি। * সব ইমেইল সার্ভিসেই একটা সিকিউরিটি কোয়েশ্চন দেওয়া থাকে যা দিয়ে আপনি কখনো পাসওয়ার্ড ভুলে গেলে ও লগিন করতে পারবেন। কখনো ডিফল্ট প্রশ্নগুলো ব্যবহার করবেন না। এতে বজ্র আঁটুনি ফস্কা গেরোর মত অবস্থা হয়। কারন ডিফল্ট প্রশ্নগুলো সাধারনত আপনার বাবার নামের শেষের অংশটা কি, আপনার ছোট বেলার স্কুলের নাম কি ছিল এই টাইপের ফলে আপনি ছাড়া ও অনেকের পক্ষে এই উত্তরগুলো জানা সম্ভব। আপনি নিজে কাস্টমাইজ প্রশ্ন তৈরী করে নিন। আর কাস্টম প্রশ্ন তৈরীর অপশন না থাকলে ডিফল্ট প্রশ্নগুলোর ভুল উত্তর দিন। উত্তর সততার সাথে দিতে হবে সেটা কিন্তু কোথাও লেখা থাকে না। * নিজের বা প্রিয়জনের নাম, জন্মদিন, ফোন নাম্বার ইত্যাদি কখনোই ব্যবহার করবেন না।
* অন্যের সামনে জরুরী প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করার দরকার হলে সেক্ষেত্রে পাসওয়ার্ড লেখার সময় অতিরিক্ত কিছু লিখুন এবং মুছুন। যেমন: আপনার পাসওয়ার্ড blog হলে বি টাইপ করে কয়েকটা অতিরিক্ত অক্ষর টাইপ করুন আবার মুছে এল টাইপ করুন এভাবে বাকি অক্ষরগুলো ও লিখুন। এতে যে দেখছে সে কনফিউসড হয়ে যাবে।
|
হার্ডডিস্ক ডাটা রিকভারি পর্ব- ০১
১. লজিক্যাল ২. ইলেক্ট্রনিক ৩. ফিজিক্যাল লজিক্যাল রিকভারিঃ FAT, NTFS সহ অন্যান্য ফাইল সিস্টেমের ফাইল স্ট্রাকচার অনেক সময় করাপ্ট হয়ে যায়। এটা সাধারনত হয়ে থাকে ভাইরাসের আক্রমন এবং বিদ্যুতের লোডশেডিং এর কারনে। এছাড়া ও একটা ফাইল মুছতে গিয়ে আমরা অনেক সময় অন্য ফাইল মুছে ফেলি। এক কথায় হার্ডডিস্ক ভাল আছে শুধু ডাটা নস্ট হয়ে গেছে এক্ষেত্রে লজিক্যাল রিকভারির প্রয়োজন হয়। লজিক্যাল রিকভারির জন্য আপনারা Recover My Files এবং GetDataBack for FAT/NTFS ব্যবহার করতে পারেন। আসলে কি পরিমান ডাটা উদ্ধার করতে পারবেন সেটা নির্ভর করবে পার্টিশন ডিলিট, ফরম্যাট, নতুন করে ব্যবহার শুরু করা ইত্যাদি বিষয়ের উপর। যত কম কাজ করবেন তত বেশী ডাটা পাওয়ার সম্ভাবনা। ভুলক্রমে ফাইল মুছে গেলে Recover My Files ব্যবহার করুন। Recover My Files দিয়ে ফাইলের টাইপ অনুযায়ী স্ক্যান করা যায়। যেমনঃ- ডকুমেন্ট ফাইল *.doc, *.xls, *.pdf ইমেজ ফাইল *.jpg, *.bmp, *.gif মিডিয়া ফাইল *.mpg, *.avi, *.mp3 ইত্যাদি। আর ফাইল সিস্টেম করাপ্ট হয়ে গেলে বা পার্টিশন মুছে নতুন করে ফরম্যাট করে সবকিছু ইনস্টল করার পর আপনার মনে পড়ল কিছু গুরুত্বপুর্ন ডাটা মুছে ফেলেছেন এক্ষেত্রে GetDataBack for FAT/NTFS ব্যবহার করতে পারেন। অন্ততঃ ৬০% ডাটা ফেরত পাবেন এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আসলে কি পরিমান ডাটা উদ্ধার করতে পারবেন সেটা নির্ভর করবে পার্টিশন ডিলিট, ফরম্যাট, নতুন করে ব্যবহার শুরু করা ইত্যাদি বিষয়ের উপর। যত কম কাজ করবেন তত বেশী ডাটা পাওয়ার সম্ভাবনা। |
সোমবার, ৫ আগস্ট, ২০১৯
ভাষার কথা
মো: আফতাবুজ্জামান, মার্কিন

মো: আফতাবুজ্জামান

পৃথিবীতে অনেক প্রকার ভাষা আছে। যেমন বাংলাদেশের মানুষের প্রধান ভাষা বাংলা। আবার ইংল্যান্ড এর মানুষের প্রধান ভাষা ইংলিশ, সৌদি আরবের ভাষা আরবি। বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর অনেক দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে।
আমাদের বাংলা ভাষা বিকাশের ইতিহাস প্রায় ১৩০০ বছর পুরনো। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। চর্যাপদ এ ভাষার প্রথম নিদর্শন। এটি একটি ধর্মীয় গান বা কবিতার বই। প্রাচীন কালে বাংলা ভাষার রূপ বা শব্দ সমূহ বর্তমানের মত ছিলো না । যুগের পর যুগ ধরে বিভিন্ন পরিবর্তনের ফলে আজকের এই রূপ। তোমরা যাদুঘরে গিয়েও এই সম্পর্কে বিশাল সংগ্রহ দেখতে পাবে।
আমরা কথা এবং লেখার মাধ্যমে সাধারণত মনের ভাব সহজেই প্রকাশ করি। কেউ সাধু ভাষায় আবার কেউ চলিত ভাষায় কথা বলে।তবে অনেকে আঞ্চলিক ভাষায়ও কথা বলে।
এই ভাষা ব্যবহারের আবার বিভিন্ন নিয়ম-কানুন রয়েছে। যে বই পড়ে আমরা এই নিয়ম-কানুন জানতে পারি সে বইকে ব্যাকরণ বলে।
সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
আলু থেকে বিদ্যুৎ উৎপাদন
যা যা লাগবে:
১. কয়েকটা আলু
২. লোহার পেরেক
৩. তামার পাত
৪. কিছু তার

চিত্রের মত করে পেরেক ও তামার পাত আলুতে গেঁথে তার দিয়ে ছোট ডিজিটাল ক্লক অথবা এলইডিতে সংযোগ দিন। ব্যাস, হয়ে গেল।





